Skip to content

বাংলাদেশে গাড়ির জিপিএস ট্র্যাকারের দাম ২০২৬: সম্পূর্ণ গাইড

বাংলাদেশে গাড়ির জন্য জিপিএস ট্র্যাকারের দাম নিয়ে একটা ধোঁয়াশা থাকে। একেক জায়গায় একেক রকম প্রাইসের কথা বলা হচ্ছে। আবার মাসিক সার্ভিস চার্জ নিয়েও রয়েছে প্রশ্ন। কেউ কেউ উল্লেখ করছে আবার কেউ বলছে সার্ভিস চার্জ নেই। ডিভাসের মান আর এসবের উপর ভিত্তি করে দামের একটা তারতম্য হয়ে থাকে। ফলে বোঝা কঠিন হয়ে দাঁড়ায় যে আপনি কি সঠিক দামে সঠিক ডিভাইস নিচ্ছেন নাকি ভুল জিনিসের জন্য শুধু শুধু টাকা গুনছেন।    

এই ব্লগে  বাংলাদেশে জিপিএস ট্র্যাকারের প্রকৃত দাম -ডিভাইসের মূল্য, মাসিক সার্ভিস চার্জ, ইনস্টলেশন ফি এবং পুরো বছরের সর্বমোট খরচ — বাংলাদেশের প্রথম BTRC লাইসেন্সপ্রাপ্ত ভেহিক্যাল ট্র্যাকিং অপারেটর ফাইন্ডার জিপিএস ট্র্যাকারের প্রকাশিত মূল্য অনুযায়ী তুলে ধরা হয়েছে। শেষ পর্যন্ত পড়লে আপনি জানতে পারবেন ঠিক কত টাকা দেওয়া উচিত, এবং আপনার গাড়ি ও বাজেটের জন্য কোন ডিভাইসটি সবচেয়ে উপযুক্ত।

Stats Bar

৪,৫০০ ৳

শুরু ডিভাইস মূল্য

৪০০ ৳

শুরু মাসিক চার্জ

১৫,০০০+

সেবাপ্রাপ্ত ক্লায়েন্ট

BTRC

লাইসেন্সপ্রাপ্ত অপারেটর

ভেহিক্যাল ট্র্যাকিং কীভাবে কাজ করে তার বিস্তারিত জানতে দেখুন আমাদের GPS Tracker Bangladesh — সম্পূর্ণ গাইড পেজটি| এই লেখাটি শুধু দামের ওপর ফোকাস করছে — ধাপে ধাপে সম্পূর্ণ ব্রেকডাউন। 

কেন সব জিপিএস ট্র্যাকারের দাম এক নয় 

সংখ্যায় যাওয়ার আগে বোঝা দরকার, কেন একটা “জিপিএস ট্র্যাকার” এর দাম ৪,৫০০ টাকা হতে পারে, আবার আরেকটার দাম ৩০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই পার্থক্যটা তিনটি বিষয়ের ওপর নির্ভর করে: 

  • ডিভাইসের ধরন: সাধারণ লোকেশন ট্র্যাকার আর AI কোলিশন ডিটেকশনযুক্ত ড্যাশক্যম, কিংবা ক্যালিব্রেটেড সেন্সরযুক্ত ফুয়েল মনিটরিং সিস্টেম — সম্পূর্ণ ভিন্ন। যত বেশি হার্ডওয়্যার ও সেন্সর, দাম তত বেশি।  
  • সার্ভিস টিয়ার: প্রতিটি জিপিএস ট্র্যাকারের সাথে একটি আলাদা মাসিক চার্জ থাকে, যা ডিভাইসের দাম থেকে সম্পূর্ণ আলাদা। এটি ডেটা কানেকশন, ম্যাপ সার্ভিস, সার্ভার খরচ এবং ২৪/৭ কাস্টমার সাপোর্টের খরচ কভার করে — শুধু হার্ডওয়্যারের দাম নয়।  
  • ইনস্টলেশনের স্থান: বেশিরভাগ প্রধান শহর এলাকায় ইনস্টলেশন ফ্রি, তবে এসব জোনের বাইরে ইনস্টল করলে এককালীন টেকনিশিয়ান ট্রাভেল চার্জ যুক্ত হতে পারে।  


এই তিনটি খরচ — ডিভাইস, মাসিক চার্জ ও ইনস্টলেশন — আলাদা করে দেখলে বাংলাদেশে জিপিএস ট্র্যাকারের দাম বোঝা অনেক সহজ হয়ে যায়।

নিচে প্রতিটির প্রকৃত চিত্র তুলে ধরা হলো।  

ফাইন্ডার জিপিএস ট্র্যাকার ডিভাইস ও দাম (২০২৬) 

Monico technologies ltd-এর প্রোডাক্ট ফাইন্ডার জিপিএস ট্র্যাকার — BTRC-লাইসেন্সপ্রাপ্ত ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস অপারেটর — এর সম্পূর্ণ ডিভাইস লাইনআপ ও দাম নিচে দেওয়া হলো। দামগুলো VAT সহ দেখানো হয়েছে।   

ডিভাইস মূল্য তালিকা
ডিভাইস সবচেয়ে উপযোগী ডিভাইস মূল্য (৳) মাসিক চার্জ (৳)
Sunbird যেকোনো গাড়ির জন্য এন্ট্রি-লেভেল ট্র্যাকার ৪,৫০০ ৪০০
Kingfisher গাড়ি ও কমাশিয়াল ভেহিকেলের জন্য আপগ্রেডেড ট্র্যাকার ৬,৫০০ ৪০০
Seagull লাইভ ভয়েস মনিটরিংসহ ট্র্যাকার ৭,৫০০ ৪০০
AI Dashcam-Eagle জিপিএসসহ ডুয়াল-চ্যানেল ড্যাশক্যাম ২৪,৫০০ ১,০০০ থেকে শুরু
AI Dashcam-Hawk কোলিশন ও লেন-ডিপারচার অ্যালার্টসহ AI ড্যাশক্যাম ২৯,৫০০ ১,০০০ থেকে শুরু
AI Dashcam-Falcon AI ড্যাশক্যাম + ড্রাইভার/ক্যাবিন/রিয়ার ক্যামেরা অপশন ২৭,৫০০ ১,০০০ থেকে শুরু
Parrot (Fuel Device) জিপিএস ট্র্যাকিং + ক্যালিব্রেটেড ফুয়েল সেন্সর ৩০,০০০ ৬০০ থেকে শুরু
Phoenix I (Temparature) তাপমাত্রা নিয়ন্ত্রিত যেকোন গাড়ি ১৫,০০০ ৬০০ থেকে শুরু
Phoenix II (Temparature) কোল্ড স্টোরেজের জন্য ২৫,০০০ ৬০০থেকে শুরু

সকল ডিভাইসে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়! একই সাথে প্রতিটি ডিভাসে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। (র্ত প্রযোজ্য

সহজ কথায় বলতে গেলে, Sunbird এবং Kingfisher প্রাইভেট কার, ট্র্যাক, সিএনজি, অটোরিকশা-সহ কমার্শিয়াল ভেহিক্যালের জন্য ব্যবহার করতে পারবেন। Seagull সাধারণ ট্র্যাকিং এর সাথে ভয়েস মনিটরিং যোগ করে। যারা গাড়ির ভেতরের ভয়েস মনিটরিং করতে চান তাদের জন্য এই ডিভাইসটি উপযুক্ত। ড্যাশক্যামের জন্য Hawk, Falcon, Parrot এই তিনটি ডিভাইস ব্যবহার করতে পারবেন। এটি সাধারণত ব্যক্তিগত গাড়ি কিংবা ফ্লিট মালিকদের জন্য বিশেষভাবে উপযুক্ত। যারা শুধু লোকেশন নয় ভিডিও প্রমাণ ও ড্রাইভার-সেফটি মনিটরিং দরকার। যাদের ফুয়েল মনিটরিং দরকার, ফুয়েলের খরচ কমানো কিংবা নজরে রাখা দরকার তাদের জন্য Parrot ডিভাইসটি উপযুক্ত। অন্যদিকে Phoenix I এবং Phoenix II কোল্ডচেইন নির্ভর ব্যবসা চালান তাদের জন্য সেরা সল্যুশন।  

কেন সার্ভিস চার্জ প্রয়োজন জিপিএস ট্র্যাকারে? 

জিপিএস ট্র্যাকার কেনার সময় একটা প্রশ্ন সবচেয়ে বেশি মাথায় আসে মাসিক সার্ভিস চার্জ কেন দিতে হবে? আর দামের সাথে বিভ্রান্তির একটা কারণও থাকে এটার জন্য। আসল ব্যাপারটা হচ্ছে জিপিএস ট্র্যাকার কোন এককালীন কেনাকাটা নয়, এটি একটি ডিভাইস+ চলমান সার্ভিস। অনেকটা মোবাইল ফোন প্ল্যানের মত বলতে পারেন। ডিভাইসের দামে হার্ডওয়্যারটি আপনার গাড়িতে ইনস্টল হয়; আর মাসিক চার্জ সেটি সচল রাখে। এই মাসিক ফি সাধারণত কভার করে: 

  • সিম ডেটা কানেকশন, যা রিয়েল-টাইমে গাড়ির লোকেশন পাঠায়  
  • ম্যাপ ও সার্ভার খরচ, যা অ্যাপে লাইভ ট্র্যাকিং চালু রাখে 
  • আফটার সেলস সার্ভিস এবং ২৪/৭ কাস্টমার সাপোর্ট, কোনো সমস্যা হলে 
  • সফটওয়্যার আপডেট এবং ট্রিপ হিস্ট্রি ও রিপোর্টে চলমান অ্যাক্সেস  


যেকোনো জিপিএস ট্র্যাকার অফার যদি শুধু ডিভাইসের দাম বলে, মাসিক চার্জের উল্লেখই না করে — সেটি একটি অসম্পূর্ণ কোটেশন। এমনকি অনেকেই আছে যারা বলে সার্ভিস চার্জ একদম নেই। খোঁজ নিয়ে দেখবেন তাদের পরবর্তীতে কোন সার্ভিসও নেই। তাই তুলনা করার আগে সবসময় সুবিধা-অসুবিধা জিজ্ঞেস করুন।
 

ইনস্টলেশন চার্জ: বেশিরভাগ শহর এলাকায় ফ্রি 

ইনস্টলেশন একটি একবারের খরচ, ডিভাইসের দাম ও মাসিক চার্জ — দুটো থেকেই আলাদা। ফাইন্ডার জিপিএস ট্র্যাকারের ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা ও যশোরে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি। এই শহর এলাকার বাইরে টেকনিশিয়ান ট্রাভেল চার্জ প্রযোজ্য হয়, যা দূরত্বভেদে সাধারণত ১,০০০–২,০০০ টাকা প্রতিদিন হয়ে থাকে। 

কোটেশন নেওয়ার সময় ইনস্টলেশনের কথা যদি একদমই উল্লেখ না থাকে, সরাসরি জিজ্ঞেস করুন — এখানেই বিজ্ঞাপিত দাম আর “আসল” দামের মধ্যে ফারাক তৈরি হয় প্রায়ই।  

আপনার বাজেট ও গাড়ির জন্য কোন জিপিএস ট্র্যাকার উপযুক্ত 

আপনার ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল বা সিএনজি থাকলে 

সানবার্ড (৪,৫০০ ৳) সবচেয়ে কম দামে মূল বিষয়গুলো কভার করে — রিয়েল টাইম ট্র্যাকিং, জিওফেন্সিং, রিমোট ইঞ্জিন কাট-অফ এবং ওভারস্পিড অ্যালার্ট। 

আপনি ছোট ব্যবসার ফ্লিট বা কমার্শিয়াল ভেহিক্যাল চালান  

কিংফিশার (৬,৫০০৳) আরও মজবুত বিল্ড কোয়ালিটি ও উন্নত ডেটা অ্যাকুরেসি যোগ করে — দীর্ঘ সময় চলা গাড়ির জন্য উপযুক্ত। 

গাড়ির ভেতরে কী ঘটছে তা মনিটর করতে চান 

সিগাল (৭,৫০০ ৳) সাধারণ ট্র্যাকিংয়ের সাথে লাইভ ভয়েস মনিটরিং যোগ করে — রাইড-শেয়ার গাড়ি, স্কুল পরিবহন বা মূল্যবান কার্গোর জন্য উপযোগী। 

ড্রাইভার সেফটি ও ভিডিও প্রমাণ গুরুত্বপূর্ণ হলে 

ঈগল, হক বা ফ্যালকন ড্যাশক্যাম রেঞ্জ (২৪,৫০০৳ থেকে শুরু) রেকর্ডেড ভিডিও যোগ করে, আর হক ও ফ্যালকনের ক্ষেত্রে AI-ভিত্তিক কোলিশন ও ফ্যাটিগ ডিটেকশনও থাকে। 

আপনার ব্যবসা ফুয়েল-নির্ভর গাড়ির ওপর চলে 

ফুয়েল মনিটরিং সমাধান সাধারণ ট্র্যাকিংয়ের সাথে একটি ক্যালিব্রেটেড ফুয়েল সেন্সর যোগ করে, ফলে লোকেশনের পাশাপাশি ফুয়েল ফিলআপ, ড্রেন ও কনজাম্পশনও দেখতে পারবেন। 

টাকা দেওয়ার আগে ৪টি বিষয় যাচাই করুন 

প্রোভাইডার কি লাইসেন্সপ্রাপ্ত? 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)-এর ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস গাইডলাইন অনুযায়ী অপারেটরদের অফিসিয়ালি লাইসেন্সপ্রাপ্ত হতে হয়। যেটা ফাইন্ডার জিপিএস ট্র্যাকারের রয়েছে — কমপ্লায়েন্স প্রয়োজন এমন কর্পোরেট ক্লায়েন্টদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 

কোটেশনে কি মাসিক চার্জ অন্তর্ভুক্ত, শুধু ডিভাইসের দাম নয়? 

কম ডিভাইস মূল্যের সাথে অস্বাভাবিক বেশি বা অস্পষ্ট মাসিক চার্জ থাকলে, তা স্বচ্ছ মাসিক ফিসহ কিছুটা বেশি ডিভাইস মূল্যের চেয়েও বছর শেষে বেশি খরচ হতে পারে। 

ওয়ারেন্টিতে আসলে কী কভার হয়? 

ফাইন্ডারের ডিভাইসে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ২বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে, তবে পোড়া, ডিভাইসের ক্ষতি বা পানিতে ডোবা — এসবের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাই আগেই কথা বলে জেনে নিন পুরোপুরি।  

আপনার এলাকায় আফটার-সেলস সাপোর্ট আছে কি? 

জিপিএস ট্র্যাকার তখনই কাজের, যখন এটি সচল থাকে। ফাইন্ডারের ঢাকার হেড অফিসের পাশাপাশি চট্টগ্রাম, যশোর ও কুমিল্লায় আঞ্চলিক অফিস, এবং সারাদেশে ৫০+ ডিলার ও সার্ভিস পয়েন্ট রয়েছে। 

সম্পূর্ণ ডিভাইস-বাই-ডিভাইস স্পেসিফিকেশন দেখতে চান? সব স্পেসিফিকেশনসহ সম্পূর্ণ তালিকার জন্য ফাইন্ডার জিপিএস ট্র্যাকার প্রাইসিং পেজ দেখুন।  

এতক্ষণে ২০২৬ সালে বাংলাদেশে জিপিএস ট্র্যাকারের দাম সম্পর্কে সম্পূর্ণ চিত্র পেয়ে গেছেন — ডিভাইসের খরচ, মাসিক চার্জ, ইনস্টলেশন এবং টাকার বিনিময়ে আসলে কী পাচ্ছেন।

এখনও তুলনা করছেন? নিচের বায়িং গাইডে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া দেওয়া আছে। 

আরও পড়ুন: বাংলাদেশে গাড়ির জন্য সেরা জিপিএস ট্র্যাকার — বায়িং গাইড 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) 

প্রশ্ন: বাংলাদেশে সবচেয়ে কম দামের জিপিএস ট্র্যাকার কোনটি? 

উত্তর: ফাইন্ডার সানবার্ড শুরু হয় ৪,৫০০ টাকা থেকে, মাসিক সার্ভিস চার্জ ৪০০ টাকা। এটি কার, মোটরসাইকেল ও সিএনজিসহ অন্যান্য কমার্শিয়াল গাড়ির জন্য উপযুক্ত। 

প্রশ্ন: বাংলাদেশে জিপিএস ট্র্যাকারের জন্য কি মাসিক ফি দিতে হয়? 

উত্তর: হ্যাঁ। একবারের ডিভাইস মূল্যের পাশাপাশি জিপিএস ট্র্যাকারের একটি মাসিক সার্ভিস চার্জ থাকে, যা ডেটা কানেকশন, ম্যাপ সার্ভিস ও কাস্টমার সাপোর্ট কভার করে। ফাইন্ডারের স্ট্যান্ডার্ড ট্র্যাকিং ডিভাইসের ক্ষেত্রে এটি মাসে ৪০০ টাকা। 

প্রশ্ন: বাংলাদেশে জিপিএস ট্র্যাকার ইনস্টলেশন কি ফ্রি? 

উত্তর: ফাইন্ডার জিপিএস ট্র্যাকারের ক্ষেত্রে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা ও যশোরে ইনস্টলেশন ফ্রি। এসব এলাকার বাইরে টেকনিশিয়ান ট্রাভেল চার্জ প্রযোজ্য হয়। 

প্রশ্ন: জিপিএস ট্র্যাকারের দামে কী কী অন্তর্ভুক্ত থাকে? 

উত্তর: ডিভাইসের দামে হার্ডওয়্যার ও ইনস্টলেশন (যোগ্য শহর এলাকায়) কভার হয়। মাসিক চার্জে ডেটা, ম্যাপিং ও সাপোর্ট কভার হয়। দুটো মিলিয়ে আপনি পান রিয়েল-টাইম ট্র্যাকিং, জিওফেন্সিং, ওভারস্পিড অ্যালার্ট, ট্রিপ হিস্ট্রি ও রিমোট ইঞ্জিন কাট-অফ। 

প্রশ্ন: জিপিএস ট্র্যাকারের দাম কি গাড়ির ধরনের ওপর নির্ভর করে? 

উত্তর: সরাসরি নয় — দাম নির্ভর করে আপনি কোন ডিভাইস টিয়ার বেছে নিচ্ছেন তার ওপর, গাড়ির ধরনের ওপর নয়। সানবার্ড ও কিংফিশার দুটোই গাড়ি, মোটরসাইকেল, সিএনজি ও হালকা কমার্শিয়াল ভেহিকলে ব্যবহার করা যায়।  

সঠিক কোটেশন পেতে চান? 

যেহেতু দাম নির্ভর করে ডিভাইসের ধরন, গাড়ির ধরন ও অবস্থানের ওপর, তাই প্রকৃত দাম জানার সবচেয়ে দ্রুত উপায় হলো সরাসরি কোটেশন চাওয়া। 

📞 কল করুন: 09678346337   ✉️ ইমেইল: info@finder-lbs.com   🌐 ওয়েব: finder-lbs.com/contact/  

গাড়ির নিরাপত্তায় ফাইন্ডার সম্পর্কে জানতে
গাড়ির নিরাপত্তায় ফাইন্ডার সম্পর্কে জানতে